গ্রামের মধ্যে প্রাতঃভ্রমণে বেড়লেন দলছুট হাতি
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার সাতসকালে গ্রামের মধ্যে প্রাতঃভ্রমণে বেড়লেন দলছুট হাতি। হাতি টি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের আলমপুর ৬ নম্বর অঞ্চলের আলমপুর, পিড়াশিমূল, টোপগেড়িয়া গ্রামে মনের আনন্দে ঘুরে বেড়ায়। জানা যায় বৃহস্পতিবার সকাল সকাল দলছুটওই দাঁতাল হাতিটি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের মালঞ্চা গ্রামের দিক থেকে সুবর্ণরেখা নদী পার হয়ে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের আলমপুর গ্রামে নদী থেকে উঠে, ওই গ্রামের পর পিড়াশিমূল ,টোপগেড়িয়া গ্রামের রাস্তা ধরে চলতে থাকে।
এদিন হঠাৎ দিনের বেলা হাতি এলাকায় দেখে কেউ আতঙ্কিত তো কেউ অতি উৎসাহী হয়ে হাতির পেছন নেন। কিন্তু হাতিটি শান্ত প্রকৃতির হওয়ায় কোন ক্ষয়ক্ষতি করেনি বলে জানা গেছে। পরবর্তী সময়ে বন দফতর এবং স্থানীয় প্রশাসনে খবর দিলে হাতিটিকে গাইড করা শুরু করে ।কিন্তু হাতিটিকে সাধারণ মানুষ ঘিরে থাকার কারণে ভট্টগোপালপুর গ্রামের কাছে দীর্ঘক্ষণ থেকে যায়।
যেভাবে দলছুট দাঁতাল হাতিটি জঙ্গল থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে লোকালয়ে এসে ঘুরে বেড়াচ্ছে তাতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবেওই হাতিটি ওই গ্রাম গুলিতেকোনো ক্ষয়ক্ষতি করেনি বলে স্থানীয় বাসিন্দারা জানান ।বন দফতরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাতিটির গতিবিধির উপর নজরদারি শুরু করে। সেইসঙ্গে বন দফতরের কর্মীরা ওই হাতিটিকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠানোর জন্য উদ্যোগ গ্রহণ করে।

Post a Comment