দেড় ঘণ্টার 'সৌজন্য সাক্ষাৎ-এ কি কথা হল কুণাল-রাজীব-এর
দি নিউজ লায়ন; তৃণমূলে ফেরার জল্পনা বাড়িয়ে কুণালের বাড়িতে রাজীব। শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ কুণাল ঘোষের বাড়িতে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রায় দেড় ঘণ্টা ছিলেন। কিন্তু দেড় ঘণ্টায় একটাও রাজনৈতিক কথা হয়নি বলে দাবি করলেন কুণাল-রাজীব দুজনেই। কুণাল ঘোষ বলেন,''এটা সৌজন্য সাক্ষাৎ। রাজীব পুরনো পরিচিত। এক অসুস্থ আত্মীয়কে দেখতে এসেছেন। আমার সঙ্গে ফোনে দেখা করার আগ্রহ প্রকাশ করেন।
ঘটনাচক্রে বাড়িতেই ছিলাম। এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ।'' এই একই কথা বললেন রাজীবও। তাঁর কথায়, কুণাল ঘোষের সঙ্গে দীর্ঘদিন ধরে দাদা তথা বন্ধুর সম্পর্ক। এখানে অসুস্থ আত্মীয়কে দেখতে এসেছিলাম। তাই মনে হল কুণালদা বাড়িতে থাকলে একটু দেখা করে যাব। একটা ফোন করে বললাম, দেখা করে এক কাপ চা খেয়ে যাব। কোনও রাজনৈতিক আলোচনা হয়নি।'' তবে রাজনৈতিক মহলের ধারনা মুকুল রায় এবং শুভ্রাংশুর মত রাজীবের ঘরে ফেরা এখন কী শুধু সময়ের অপেক্ষা? উত্তর মিলতে খুব বেশি দেরি নেই বলে মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা।
Post a Comment