অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার ডাকাততের দল - The News Lion

অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার ডাকাততের দল

 


দি নিউজ লায়ন;    বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার রাজীব গান্ধী মার্কেট সংলগ্ন এলাকায় শুনশান মার্কেটে ডাকাতির ছক কষেছিল দুষ্কৃতীরা। কিন্তু রাতে নজরদারি চালানোর সময় ওই দুষ্কৃতীর দলকে অস্ত্রসহ হাতেনাতে ধরে ফেলে পুরাতন মালদা থানার পুলিশ। এই অভিযান চালিয়ে পুলিশ দুষ্কৃতীদের কাছ থেকে একটি হাসুয়া, ভোজালি, ছয়টি মোবাইল, দড়ি, লোহার রড উদ্ধার করেছে। পাশাপাশি ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার মালদা আদালতে পেশ করে সংশ্লিষ্ট থানার পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ধৃত ছয় দুষ্কৃতীর নাম সুকেশ মন্ডল, সুজন কর্মকার, সৌমেন চৌধুরি, কাজল রায়, পবন ঘোষ এবং শরিফ শেখ। এদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। ধৃত প্রথম চারজনের বাড়ি সংশ্লিষ্ট থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায় । পবন ঘোষ এবং শরীফ শেখের বাড়ি পুরাতন মালদার নলডুবি এবং মেহেরপুর এলাকায়।  এদের কাছ থেকেই ওই অস্ত্রশস্ত্র গুলি উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করেছে হচ্ছে যে, দুষ্কৃতীরা রাজীব গান্ধীর পুরো মার্কেটে কোন বড়োসড়ো দোকান বা শোরুমে ডাকাতির পরিকল্পনা করেই জড়ো হয়েছিল। কিন্তু সেই ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।


পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, করোনা সংক্রমনের মধ্যে রাজ্য জুড়ে লকডাউন চলছে। মালদা থেকে কিভাবে লকডাউনে কড়াকড়ি করা হয়েছে। যার ফলে বিভিন্ন মার্কেট এলাকায় সন্ধ্যা নামতেই শুনশান হয়ে পড়ছে। আর সেই সব জায়গায় অন্ধকারের সুযোগেই চুরি ,ছিনতাই, ডাকাতি পরিকল্পনা  করছে দুষ্কৃতীদের দল । যদিও পুলিশ সতর্ক এবং কড়া নজরদারি চালানোই এই পরিকল্পনাতে সক্ষম হতে পারছে না দুষ্কৃতীরা। একইভাবে এদিন পুরাতন মালদার রাজীব গান্ধী পুরো মার্কেট সংলগ্ন এলাকায় অন্ধকারের মধ্যে অস্ত্রশস্ত্র নিয়ে ছয় দুষ্কৃতী জড়ো হয়েছিল। তাদের কোন দোকান ফটো বা শোরুমে ডাকাতি করার পরিকল্পনা ছিল। কিন্তু লকডাউনের মধ্যে রাতে পুলিশ টহলদাড়ি চালানোর সময় ওই দুষ্কৃতীদের নজরে আসে। এরপর জিজ্ঞাসাবাদ করতেই অস্ত্র-গুলি উদ্ধার হয়। তাদের কে হাতেনাতে গ্রেফর করে পুলিশ।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.