জীবাণু মুক্ত করা হল মেদিনীপুরের দুটি বাজার - The News Lion

জীবাণু মুক্ত করা হল মেদিনীপুরের দুটি বাজার


দি নিউজ লায়ন;    জীবাণু মুক্ত করা হল মেদিনীপুরের দুটি বাজার। বৃহস্পতিবার মেদিনীপুরের জেলা পুলিশের অনুরোধে তরুণ সংঘ ক্লাবের পক্ষ থেকে  গেট বাজার ও বিধাননগর মাঠের বাজার স্যানিটাইজ করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ , ক্লাবের সম্পাদক শান্তুনু চক্রবর্তী , নন্দলাল ভকত , তপন ভকত প্রমুখ।এই কর্মসূচি লাগাতার চলবে বলে তাঁরা জানান। তরুণ সংঘ ক্লাবের সম্পাদক শান্তনু চক্রবর্তী বলেন করোনা পরিস্থিতির জন্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে বাজার গুলিকে স্যানিটাইজ করার জন্য ক্লাবের কাছে অনুরোধ করা হয়।


 জেলা পুলিশের অনুরোধে বৃহস্পতিবার থেকে মেদিনীপুর শহরের বিভিন্ন বাজার গুলিকে জীবাণুমুক্ত করার জন্য স্প্রে মেশিন দিয়ে সানটাইজ করার কাজ শুরু করা হয়। যা আগামী দিনেও তারা মেদিনীপুর শহরের বিভিন্ন বাজারে চালিয়ে যাবেন বলে জানান। তরুণ সংঘ ক্লাবের সদস্যরা ওই কাজে হাত লাগিয়েছিল বলে তিনি জানান। তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে খুশি মেদিনীপুর শহরের বাসিন্দারা। তরুণ সংঘ ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে জেলা পুলিশ। তরুণ সংঘ ক্লাবের অন্যতম সদস্য নন্দলাল বলেন করোনা নিয়ে ভয় পাবেন না। 


আতঙ্কিত হবেন না ,সচেতন হবেন। মাস্ক ব্যবহার করবেন সামাজিক দূরত্ব বজায় রাখবেন। রাজ্য সরকারের বিধি নিষেধ গুলি মেনে চলবেন ।সেই সঙ্গে তিনি বাজারের সমস্ত ব্যবসায়ীদের কাছে আবেদন করে বলেন যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলবেন না। নির্দিষ্ট জায়গায় নোংরা আবর্জনা ফেলবেন। বাজারকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সকলেই একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.