রামচন্দ্রপুরে অক্সিজেন পার্লার ও কোভিড ১৯ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করলেন খগেন্দ্র নাথ মাহাতো
দি নিউজ লায়ন; ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের খাড়বান্দি গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যামন্দিরে বৃহস্পতিবার প্রত্যন্ত এলাকার মানুষ যাতে সু-চিকিৎসা পায় তার জন্য অনুষ্ঠানের মাধ্যমে অক্সিজেন পার্লার ও covid-19 সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো ।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর দুই ব্লকের বিডিও অর্ঘ্য ঘোষ ,গোপীবল্লভ পুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি হিমসাগর সিং ও সহ-সভাপতি কালিপদ সুর স্থানীয় পঞ্চায়েত সদস্য আশীষ দে ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দে সহ আরো অনেকে।
অক্সিজেন পার্লার ও covid-19 সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করে গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো বলেন এই এলাকার মানুষ বিশেষভাবে এই কেন্দ্র থেকে উপকৃত হবেন ।করোনা আক্রান্ত মানুষদের প্রাথমিকভাবে এখানে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।এখানে রয়েছে অক্সিজেন কনসেনন্টর সহ বিভিন্ন পরিকাঠামো। সেই সঙ্গে তিনি বলেন এর আগে কোনদিন এভাবে প্রত্যন্ত গ্রামে অক্সিজেন পার্লার ও covid-19 সহায়তা কেন্দ্র চালু করা হয়নি।

Post a Comment