কোবরার বিষ সহ আটক ৫
দি নিউজ লায়ন; বুধবার গোপন সূত্রে খবর পেয়ে আর্মি ইন্টেলিজেন্স ও বীজপুর থানার তৎপরতায় উদ্ধার হল বিষধর কোবরার বিষ ! এই ঘটনায় পাঁচজন অভিযুক্তকে আটক করে বীজপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সেনা ও বীজপুর থানার পুলিশ কাঁচরাপাড়া কাঁপা মোড় থেকে আটক করে।
ধৃতরা প্রত্যেকেই নদীয়া ও হুগলির বাসিন্দা। অভিযুক্তরা হলেন আখতারুজ্জামান (26) নদীয়ার বাসিন্দা গণেশ মণ্ডল (35) রানাঘাট দেবাশিস মজুমদার (25)শান্তিপুর সুজিত বর্মন (35) আব্দুল পুর হুগলি রাম চন্দ্র ঘোষ 36 ডিগ্রী ভীমপুর থানা। ইতি মধ্যে তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ। আটক করা হয়েছে একটি xuv500 গাড়ি যার নাম্বার হলো:WB 02AB3224.।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাংলাদেশ হয়ে সাপের বিষ অন্য কোন দেশে পাচারের ছক ছিল। যাদের ধরা হয়েছে তারা মূলত ক্যারিয়ার হিসেবে কাজ করতো গোটা চক্রের পিছনে কে বা কারা রয়েছে পুলিশ এবং মিলিটারি ইন্তেলিজেন্স তা খতিয়ে দেখছে আপাতত এই চারজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা।

Post a Comment