করোনা আক্রান্ত ২ দিনের শিশুকে ২৪ দিন পর বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে খুশি চিকিৎসকরা
দি নিউজ লায়ন; জন্মের মাত্র দুদিন পর জানা যায় কোভিড আক্রান্ত শিশু। কোভিড আক্রান্ত সেই শিশুর চিকিৎসায় সাফল্য মিলল বর্ধমানে এক বেসরকারি হাসপাতালে। অত্যন্ত দুরুহ এই চিকিৎসার সাফল্যের পর আজ ২৬ দিন বয়সী শিশুটিকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে খুশি সকলেই। হাসপাতালের ডিরেক্টর ডাঃ আশরাফুল আলম মির্জা জানান, শিশুটিকে এখানে ভেন্টিলেটর অ্যাম্বুলেন্স করে নিয়ে আসার ব্যবস্থা তারাই করে দেন।
এখানেও তাকে ভেন্টিলেশন সাপোর্ট দিয়ে রাখতে হয়। তার করোনা টেস্টের রিপোর্টে বড় ধরণের সংক্রমণের প্রমাণ মেলে। তার প্রেসার খুবই কম ছিল। এই ধরণের কোভিড সংক্রমণের সমস্যা সাধারণত সদ্যোজাতদের হয় না। কিন্তু এক্ষেত্রে তাই দেখা গেছে। শিশুটির ফুসফুসের অবস্থায় খুব খারাপ ছিল। তার মায়ের কোভিড সংক্রমণেরও প্রমাণ মেলে।
এরপর চিকিৎসার নানা ধাপ পেরিয়ে শিশুটি আজ সুস্থ। এটা একটা বড় সাফল্য মনে করছেন তারা। শিশুটির পিতা সুজিত ঘোষ জানান, তারা কৃষ্ণনগরের বাসিন্দা। শিশুটির জন্মের পরই তাকে অক্সিজেন সাপোর্ট দিতে হয়। তার শ্বাসকষ্ট হচ্ছিল। এরপর তাকে ভেন্টেলেশনে রাখার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়। তারপর অবশেষে বর্ধমানের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে যোগাযোগ করি।

Post a Comment