বিকেলের টিফিনে হয়ে যাক চিকেন গ্রেভি গ্রিল - The News Lion

বিকেলের টিফিনে হয়ে যাক চিকেন গ্রেভি গ্রিল

 


দি নিউজ লায়ন;  

উপকরণ

৫০০ গ্রাম চিকেন

এক কাপ টক দই

দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা

এক চা চামচ রসুন বাটা

দুই চা চামচ আদা বাটা

সামান্য পরিমাণ লেবুর রস

পরিমাণমতো তেল

দুই চা চামচ লঙ্কার গুঁড়ো

এক চা চামচ কাবাব মসলার গুঁড়ো

দুই টেবিল চামচ চিলি সস

দুই টেবিল চামচ সয়া সস

তিন চা চামচ টমেটো সস

দুই চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো

স্বাদমতো লবণ



প্রণালি

প্রথমে বাটিতে চিকেন নিন। এতে টক দই, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাবাব মসলার গুঁড়ো, চিলি সস, সয়া সস, টমেটো সস, সাদা গোলমরিচের গুঁড়ো, লবণ ও লেবুর রস দিয়ে ভালোভাবে মেরিনেট করুন। ফ্রাইপ্যানে তেল দিন। এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাবাব মসলার গুঁড়ো, চিলি সস, সয়া সস, লেবুর রস, লঙ্কার গুঁড়ো, টক দই ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।


কষানো হলে মেরিনেট করা চিকেন দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন গ্রেভি গ্রিল। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.