ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য কেন্দ্রীয় সরকার বঞ্চনা করে চলেছে বলে অভিযোগ মানস ভুঁইয়ার - The News Lion

ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য কেন্দ্রীয় সরকার বঞ্চনা করে চলেছে বলে অভিযোগ মানস ভুঁইয়ার

 


দি নিউজ লায়ন;   ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য কেন্দ্রীয় সরকার বঞ্চনা করে চলেছে বলে অভিযোগ মানস ভুঁইয়ার ।তিনি বলেন ২০১৪ সালের পর থেকে একটি পয়সাও এই জন্যে কেন্দ্রীয় সরকার  বরাদ্দ করেনি । রাজ্যের জল সম্পদ ও অনুসন্ধান দফতরের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া আরো বলেন যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করা সম্ভব হয়নি। যার ফলে প্রতিবছর ঘাটাল বাসীকে বন্যার কবলে পড়তে হয় । 


এর জন্য মূলত দায়ী হলো কেন্দ্র সরকার বলে তিনি  অভিযোগ করেন। শুক্রবার তিনি খড়গপুর এক নম্বর ব্লক এর বিডিও অফিসের কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও জলসম্পদ দপ্তরের আধিকারিকদের  নিয়ে একটি রিভিউ বৈঠকে হাজির হয়েছিলেন। পরে সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে ধীরে ধীরে রাজ্যের সমস্ত ব্লকেই এই দপ্তরের কাজ নিয়ে রিভিউ বৈঠক করবেন এবং ভবিষ্যতের জলসংকট মেটানোর জন্য প্রতিটি ব্লকে "টাস্ক ফোর্স"  গঠন করে জলসম্পদ উন্নয়নের কাজ করা হবে। 


কৃষিক্ষেত্রে সেচের জল পৌঁছে দেওয়ার জন্য জনপ্রতিনিধিদের নিয়ে নিবিড় ভাবে কাজ করা হবে। সাম্প্রতিক অতিবৃষ্টিতে জেলার  বিভিন্ন নদীতে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার মোকাবিলা করার জন্য সেচ দপ্তরের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.