চল্লিশটি পাথর বোঝাই গাড়ি আটক - The News Lion

চল্লিশটি পাথর বোঝাই গাড়ি আটক


দি নিউজ লায়ন;   গতকাল রাতে প্রায় চল্লিশটি পাথর বোঝাই গাড়ি আটক করে কোকওভেন থানার পুলিশ। ট্রাক ড্রাইভার দের সঙ্গে কথা বলে জানা যায় যে তারা ট্রাকগুলি রামপুরহাট থেকে পাথর বোঝাই করে নিয়ে যাচ্ছিল মেদিনীপুরের উদ্দেশ্যে তাদেরকে জিজ্ঞেস করা হলে কেন তাদের আটক করা হয়েছে তারা কোন কারন বলতে পারেনা। 


তবে কোন কোন ড্রাইভার বলছে ওভার লোড এর জন্য তাদেরকে আটক করা হয়েছে। আবার কোন ড্রাইভার তো জানেই না তাদেরকে আটকানোর কারণ কি। তবে পুলিশের সাথে কথা বলে জানা গেছে যে পাথর বোঝায় ট্রাকগুলোকে করোনা বিধি লংঘন করার জন্য আটক করা হয়েছে।লকডাউনের সময় এই পাথর বোঝাই ট্রাকগুলি ই পাস ছাড়াই পন্য পরিবহন করার কারনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েহে বলে দাবী কোকওভেন থানার পুলিশের। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.