বজ্রাঘাতে মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন খগেন্দ্র নাথ মাহাতো - The News Lion

বজ্রাঘাতে মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন খগেন্দ্র নাথ মাহাতো

 


দি নিউজ লায়ন;   বজ্রাঘাতে মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন খগেন্দ্র নাথ মাহাতো। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর ক্ষুদমরাই গ্রাম পঞ্চায়েতের বনকাটি গ্রামের বাসিন্দা অভিলাল হেমব্রম তার বাড়ির সামনে বাজ পড়ে আহত হয়। এরপর তাকে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করে ।অভিলাল হেমব্রম এর বয়স ৩৮  বছর।


তার বাড়িতে রয়েছে স্ত্রী শান্তি হেমব্রম এবং দুই নাবালিকা কন্যা ।একজনের বয়স ১২ বছর ও অন্য একজনের বয়স ৬ বছর ।মৃতের স্ত্রী শান্তি হেমব্রম বলেন বাড়ির  গরু দৌড়ে পালাচ্ছে। সেই সময় গরুটিকে ধরতে গেলে আমার স্বামীর উপর বাজ পড়ে।যার ফলে ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ে । তাকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও বাঁচাতে পারিনি বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। শুক্রবার সকালে বিষয়টি জানার পর সাঁকরাইল ব্লক এর বনকাটি গ্রামে তার বাড়িতে যায় গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো ।তিনি মৃতের পরিবারের সকলকে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন । সেই সঙ্গে তিনি বলেন বিষয়টি রাজ্য সরকার কে জানিয়েছি। সরকারি সুযোগ-সুবিধার সবই ব্যবস্থা করা হবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.