তৃতীয় লিঙ্গের মানুষ বলে করোনা পরীক্ষা না করে অস্পৃশ্য, অচ্ছুতের' মতো ব্যবহার করল রাজ্যের সরকারি হাসপাতাল
দি নিউজ লায়ন; তৃতীয় লিঙ্গের মানুষ বলে করোনা পরীক্ষা না করে অস্পৃশ্য, অচ্ছুতের' মতো ব্যবহার করল রাজ্যের সরকারি হাসপাতাল। মানবী বন্দ্যোপাধ্যায় নামক এই তৃতীয় লিঙ্গের মানুষটির স্বামী বেশ কিছুদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন। তাই এম আর বাঙ্গুর হাসপাতালে করোনা টেস্ট করাতে নিয়ে আসেন তাকে। এদিন মানবী বলেন, পিসিআর টেস্ট করাতে গিয়ে ঢুকতেই বাধার মুখে পড়ি। এক মহিলা সিকিউরিটি আমাকে দেখে রীতিমতো তেড়ে আসেন।
যে ব্যবহার করলেন তা কুকুর-বিড়ালদের সঙ্গেও কেউ করে না। এই ঘটনা নিয়ে বাক্যালাপ শুরু হলে সবুজ গাউন পরিহিত দু'জন এলেন। তাঁদের কার্ড দেখাতে চাইলাম যে আমি ট্রান্সজেন্ডার বোর্ডের ভাইস চেয়ারপার্সন, কিন্তু ওঁরা দেখেলন না বরং তাড়িয়ে দিলেন।" তারপর "আমার স্বামীর টেস্ট করাতে সম্মতি প্রকাশ করলেও আমার টেস্ট করবেন না জানালেন। এমনকি আমার দিকে না তাকিয়ে চলে এই কথোপকথন।
Post a Comment