ঘাটালে যাতায়াতের জন্য নামানো হলো নৌকা - The News Lion

ঘাটালে যাতায়াতের জন্য নামানো হলো নৌকা

 


দি নিউজ লায়ন;    টানা বৃষ্টিতে ঝুমি নদীর জলে ঘাটাল ব্লকের মনসুকা, সুলতানপুর,  ইড়পালা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। শিলাবতী জলে ঘাটাল পৌরসভার ১২ টি ওয়ার্ড  সম্পুর্ন ভাবে জলে ডুবে গিয়েছে। ঝুমি নদীর উপর থাকা মনসুকা এলাকায় দুটি লোহার সেতু ভেসে গিয়েছে। যার ফলে মনসুকার সাথে ঘাটালের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


 প্রশাসনের পক্ষ থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে। ঘাটালের মহকুমাশাসক সৌভিক চট্টোপাধ্যায় বলেন টানা বৃষ্টিতে ঘাটাল ব্লক এর বেশ কিছু অংশ এবং ঘাটাল শহর জলমগ্ন হয়ে পড়েছে।যার ফলে ঘাটালে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। ঘাটালে ঝুমি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে।


 সেচ দফতরের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে বলে জানানো হয়।জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল ঘাটালে কাজ শুরু করেছে। ঘাটাল শহরের ১২  টি ওয়ার্ড   জল মগ্ন হয়ে পড়ায় মানুষের যাতায়াতের জন্য নৌকো নামানো হয়েছে । ঘাটালে বন্যা পরিস্থিতি সৃষ্টি  হওয়ায় ঘাটালের বাসিন্দারা ফের বানবাসী হওয়ার আশঙ্কা করছেন। গোটা পরিস্থিতির উপর নজর রেখেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.