উদয়নারায়নপুরে ঘরছাড়া ২০০ জন বিজেপি কর্মীর তৃণমূলে যোগ - The News Lion

উদয়নারায়নপুরে ঘরছাড়া ২০০ জন বিজেপি কর্মীর তৃণমূলে যোগ



দি নিউজ লায়ন;   বৃহস্পতিবার রাতে উদয়নারায়নপুরের খিলা অঞ্চলে ঘরছাড়া ২০০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিল। এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উদয়নারায়নপুর বিধায়ক সমীর পাঁজা। 


এদিন বিধায়ক বলেন বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই এইসব বিজেপি কর্মীরা গ্রায় থেকে চলে গিয়েছিল। যদিও পরে নিজেরাই নিজেদের ভুল বুঝতে পেরে আমাকে অনুরোধ করে তাদের বিষয়টি দেখতে। আমি সেইসময় ওদের কথা দিয়েছিলাম ওদের সকলকে ওদের পরিবারের কাছে ফিরিয়ে আনব। আজ সেই কথা রাখলাম।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.