শ্রীকান্ত মাহাতো কে সংবর্ধনা জানালো আইপ্যাক এর কর্মীরা - The News Lion

শ্রীকান্ত মাহাতো কে সংবর্ধনা জানালো আইপ্যাক এর কর্মীরা

 


দি বিউজ লায়ন;   শ্রীকান্ত মাহাতো কে সংবর্ধনা জানালো আইপ্যাক এর কর্মীরা। মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গিয়ে শালবনির বিধায়ক তথা রাজ্যের  ক্ষুদ্র,মাঝারি ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো কে ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানানো ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক এর কর্মীরা ।


 গত বিধানসভা নির্বাচনের আগে থেকে  যে সকল কর্মীরা কাজ করেছিল সেইসব কর্মীদের মধ্যে গড়বেতা, চন্দ্রকোনা রোড , শাকবনি, কেশপুর ও খড়গপুর লোকাল ব্লক এলাকার  আইপ্যাক এর   কর্মীরা মঙ্গলবার সকালে চন্দ্রকোনা রোডে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গিয়ে রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো কে সংবর্ধনা জানায় ।সেই সঙ্গে তারা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো কে বলেন আমরা আপনাদের পাশে রয়েছি। যেকোনো সময় যেকোনো প্রয়োজনে আমাদের ডাকবেন আমরা এসে আপনাদের পাশে থাকব। রাজের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.