নিখোঁজ ব্যক্তির ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার - The News Lion

নিখোঁজ ব্যক্তির ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার


দি নিউজ লায়ন;    বুধবার সকালে কালিয়াচক থানার বাথান এলাকায় নিখোঁজ থাকার ২৪ ঘন্টা পর এক যুবকের ক্ষত-বিক্ষত অবস্থায় ঝোপ থেকে মৃতদেহ উদ্ধার করলো পুলিশ।  মৃত যুবক টোটো গাড়ির মেকানিক ছিলেন। এদিন সকালে বাথান এলাকার রেললাইনের ধারে থেকে রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত অবস্থায় ওই যুবকের দেহ উদ্ধার হয়। যদিও এব্যাপারে মৃত যুবকের পরিবার পরিষ্কার করে পুলিশকে কিছু জানাতে পারে নি। 


মৃতদেহটি উদ্ধার করে মেডিকেল কলেজে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। পাশাপাশি মৃত যুবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃত যুবকের নাম আলিউল মোমিন (২৩) । তার বাড়ি আলিপুর ১ গ্রাম পঞ্চায়েতের মাওয়াবাদী এলাকায় । ওই এলাকার স্ট্যান্ডের কাছেই তার একটি গ্যারাজ রয়েছে।


 সেখানে টোটো গাড়ির মেরামতির কাজ করতো আলিউল মোমিন। গত সোমবার বিকালে কাজে যাওয়ার নাম করে সে আর বাড়ি ফেরে নি। এরপরই বুধবার সকালে বাথান এলাকার স্থানীয় কিছু মানুষ ঝোপের মধ্যে ওই যুবকের ক্ষত-বিক্ষত অবস্থায় মৃতদেহটি পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসে পুলিশ । তবে ওই যুবককে কি কারনে খুন করা হলো, সে ব্যাপারে পরিষ্কার করে এখনো কিছু জানতে পারেন তদন্তকারী পুলিশ কর্তারা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.