দুঃসাহসিক ডাকাতি হাওড়ায়
দি নিউজ লায়ন; গৃহকর্ত্রীকে বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল হাওড়ার ব্যাঁটরায়। শুক্রবার বিকেলে ওই ঘটনা ঘটে। গৃহকর্তা এবং তাঁদের ছেলে বাড়িতে ছিলেন না। সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘরের মধ্যে আচমকা ঢুকে পড়ে দুষ্কৃতিরা। এরপর গৃহকর্ত্রীকে পিছমোড়া করে ঘরের মধ্যে বেঁধে রেখে অবাধে লুঠপাট চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা।
এদিন বিকেলে হাওড়ার ব্যাঁটরায় হৃদয় ব্যানার্জি লেনের গয়লাপাড়ায় গৃহকর্ত্রীকে বেঁধে রেখে ওই ডাকাতির ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে ব্যাটরা থানার পুলিশ। গৃহকর্ত্রীর গলায় ধারাল অস্ত্র ধরে গা থেকে সোনার গয়না লুট করা হয়। আলমারি ভেঙেও লুঠপাট চলে। বেশ কিছু নগদ টাকা নিয়েও চম্পট দেয় দুষ্কৃতীরা।

Post a Comment