সরকারি ত্রাণের ত্রিপল চুরির অভিযোগে গ্রেফতার ১
দি নিউজ লায়ণ; সরকারি ত্রাণের ত্রিপল চুরির অভিযোগে গ্রেফতার ১। ধৃতের নাম প্রতাপ চন্দ্র দে। তৃণমূলের অভিযোগ কাঁথি পুরসভার কর্মী প্রতাপ শুভেন্দু অধিকারী এবং সৌমেন্দু অধিকারীর নির্দেশে সরকারি ত্রাণ এর লক্ষাধিক টাকার ত্রিপল চুরি করে অন্যত্র পাচার করেছে। ইতিমধ্যেই অভিযোগ জানিয়ে কাঁথি থানায় এফআইআর দায়ের করা হয় এই এফআইআর-এ ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং প্রতাপচন্দ্র দে কে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর প্রতাপ কে জেরা করে গোটা ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের অভিযোগ শুভেন্দু এবং সৌমেন্দু অধিকারীর প্রত্যক্ষ মদতে এবং তাদের কথাতেই কাঁথি পুরসভার দুই কর্মী এই চুরির ঘটনার সঙ্গে জড়িত। শুধুমাত্র এই দুই কর্মীকে নয় গ্রেফতার করতে হবে শুভেন্দু এবং সৌমেন্দু কেও। প্রসঙ্গত গত সপ্তাহেই কাঁথি পুরসভার গোডাউন থেকে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে ত্রিপল চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ জানিয়েছে কাঁথি পৌরসভার বর্তমান প্রশাসক মন্ডলী।অভিযোগ পত্রে কাঁথি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য রত্নদীপ মান্না বলেন, অধিকারীদের দুর্নীতি ভুরিভুরি।
Post a Comment