পাহাড়ে বিজেপি ভোটের রাজনীতি করেছে - The News Lion

পাহাড়ে বিজেপি ভোটের রাজনীতি করেছে

 


দি নিউজ লায়ন;  পাহাড়ে বিজেপি ভোটের রাজনীতি করেছে। ভোটের সময় পৃথক গোর্খাল্যান্ডের কথা বলেছিল ভোট মিটতে এখন পৃথক উত্তরবঙ্গের কথা বলছে। ভাজপা সাংসদ জন বার্লার পৃথক উত্তরবঙ্গের দাবির তীব্র বিরোধিতা করলেন গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং শিবিরের প্রেসিডেন্ট প্রকাশ গুরুং। মঙ্গলবার প্রকাশ বলেন, উত্তরবঙ্গের উন্নয়নের কথা বলে বিজেপি এখন পৃথক উত্তরবঙ্গের দাবি করছে এটা আসলে ভোটের রাজনীতি। 


দুটো আসনের উপনির্বাচন রয়েছে তাই ওরা এসব কথা বলে উত্তর বঙ্গের মানুষের আবেগ নিয়ে খেলতে চাইছে। বিধানসভা ভোটের উল্লেখ করে তিনি বলেন বিধানসভা নির্বাচনের সময় পাহাড়ে এসে বিজেপির নেতারা গোর্খাল্যান্ড আবেগ উস্কে দেওয়ার চেষ্টা করেছিলেন।


 এবার পৃথক উত্তরবঙ্গের দাবি করছেন সেই ভোটের রাজনীতি করতে গিয়ে ওদের মনে রাখা দরকার গোর্খাল্যান্ডের দাবি অনেক পুরনো এবং তার সঙ্গে পাহাড়ের আবেগ জড়িয়ে আছে বিজেপি মিথ্যাচার করে সেই আবেগ নিয়ে খেলে এসেছে এবার উত্তরবঙ্গের মানুষের আবেগ নিয়ে খেলতে চাইছে। তবে মানুষ এখন অনেক সচেতন বিজেপির পাতা ফাঁদে কেউ পা দেবেন না। বিজেপি আসলে পাহাড় বিরোধী একইসঙ্গে উত্তরবঙ্গের ও বিরোধী উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য বিজেপির কোনো পরিকল্পনাই নেই ঠিক যেমন পাহাড়ের সার্বিক উন্নয়নের জন্য ওদের কোনো পরিকল্পনা নেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.