জেসিবি মেশিন দিয়ে হাতিকে তাড়া করার ভিডিও ভাইরাল
দি নিউজ লায়ন; ঝাড়গ্রাম জেলার হাতির হামলায় প্রাণহানির ঘটনা যেমন ঘটছে । তেমনি ফসল নষ্টও ঘর বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটছে । হাতি নিয়ে সমস্যায় রয়েছে বন দপ্তর । ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া, লোধাসুলি, গড় শালবনি সহ বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্ক এর মধ্যে রয়েছেন। হাতির হামলার ভয়ে বেশ কিছু এলাকায় সন্ধ্যার পর মানুষজন বাড়ি থেকে বের হতে চাইছে না।
প্রায় রাস্তার উপর হাতি দাপিয়ে বেড়ায়।যার ফলে ঝাড়গ্রাম লোধাসুলি রাজ্য সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় । কখনও এক ঘন্টা কখনো দু'ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। কিন্তু মঙ্গলবার জেসিবি মেশিন দিয়ে এক ব্যক্তি একটি হাতিকে ঝাড়গ্রাম এর কৃষ গার্ডেন এলাকায় তাড়াকরে উত্তপ্ত করছে । এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
কার জেসিবি মেশিন কেনই বা হাতিটিকে ওইভাবে উত্তপ্ত করছে তা কিন্তু জানা যায়নি । তবে ওই ছবিকে ঘিরে গোটা ঝাড়্গ্রাম জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।বন দপ্তরের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে ।তবে যেভাবে জেসিবি মেশিন দিয়ে হাতিটিকে উত্তপ্ত করছে তা খুবই নিন্দনীয় বলে জঙ্গলমহলের বাসিন্দারা জানান।
Post a Comment