করোনা রোগীদের অক্সিজেনের সমস্যা মেটাতে এবার অক্সিজেন ব্যাঙ্ক চালু করল সুকান্ত পাল - The News Lion

করোনা রোগীদের অক্সিজেনের সমস্যা মেটাতে এবার অক্সিজেন ব্যাঙ্ক চালু করল সুকান্ত পাল

 


দি নিউজ লায়ন;  করোনা রোগীদের অক্সিজেনের সমস্যা মেটাতে এবার অক্সিজেন ব্যাঙ্ক চালু করল আমতার বিধায়ক সুকান্ত পাল। ইতিমধ্যে বিধানসভার বিভিন্ন প্রান্তে একাধিক করোনা আক্রান্ত রোগীদের কাছে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছে বিধায়কের নেতৃত্বে গঠিত হওয়া করোনা যোদ্ধা টিম।


 শুধু অক্সিজেন সিলিন্ডার নয় এর পাশাপাশি করোনা আক্রান্ত রোগীর বাড়িতেও বিনামূল্যে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে এই করোনা যোদ্ধা টিমের সদস্যরা। সূত্রের খবর গত সোমবার থেকে চালু হওয়া এই পরিষেবার মাধ্যমে ৬ জন করোনা আক্রান্ত রোগীর কাছে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হয়েছে এবং প্রতিদিন ৪০ টি বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.