বাজ পড়ে মৃত্যু হলো মাধ্যমিক পরীক্ষার্থী সহ দুজনের - The News Lion

বাজ পড়ে মৃত্যু হলো মাধ্যমিক পরীক্ষার্থী সহ দুজনের


দি নিউজ লায়ন; হরিশ্চন্দ্রপুর থানা পিপলা এবং সুলতান নগর গ্রামে বাজ পড়ে মৃত্যু হলো মাধ্যমিক পরীক্ষার্থী সহ দুজনের। রবিবার সকালে ব্যাপক ঝড় বৃষ্টির মধ্যে বাজ পড়ে এদের মৃত্যু হয়। আহত হয়েছেন একজন । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুজনের নাম কৌশিক দাস(১৬),বাড়ি পিপলা। অন্য আরেক জনের নাম নুরুল খান(৪৫), তার বাড়ি সুলতাননগর গ্রামে। 


আহত ব্যক্তির নাম দীপক দাস(৪২)। তারও বাড়ি পিপলা গ্রামে। এই মুহূর্তে সে গুরুতর আহত অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় গ্রামবাসীদের সূত্র থেকে জানা গিয়েছে, এদিন সকালে ঝড় বৃষ্টির সময় ওই দুজন আমবাগানে ছিল। ঝড় বৃষ্টির মধ্যে আচমকা বাজ পরে। তাতেই দুজনের মৃত্যু হয়। 


মৃত কৌশিক দাস এবারে মাধ্যমিক পরীক্ষা দিতো।অপর মৃত নুরুল খানের আত্মীয় আরিফ বলেন, বৃষ্টি পড়ছিল। সেই সময় একটু রাস্তায় বেরিয়ে ছিল। হঠাৎ করেই বাজ পড়ে। আমরা সাথে সাথে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ঘটনাটি শোনার পর মৃত ও আহতের পরিবারের সঙ্গে দেখা করেছেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.