বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর - The News Lion

বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর

 


দি নিউজ লায়ন;   আবার বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর।মৃত মৎস্যজীবীর নাম আনন্দ ধর(৫৭)।রবিবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ঝিলা জঙ্গল এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এক সপ্তাহ আগে ঝিলা জঙ্গল এলাকায় মাছ কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমণে মৃত্যু হয়ে ছিল ভগবতী মন্ডল নামে এক মহিলা মৎস্যজীবীর।


এবার ওই একই একই স্থানে বাঘের আক্রমণে মৃত্যু হল বছর সাতান্নোর মৎস্যজীবী আনন্দ বরের।সুন্দরবন কোস্টাল থানার মোল্লাখালি কালীদাসপুরের বাসিন্দা মৎস্যজীবী আনন্দ ধর সহ আরও ২ জন মৎস্যজীবী নৌকা করে সুন্দরবনের জঙ্গলের নদীতে কাঁকড়া ধরতে যায়।আর সেই সময় হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে মৎস্যজীবী আনন্দ বরের উপরে ঝাঁপিয়ে পড়ে।


কোনোক্রমে ওই মৎস্যজীবীকে বাঘের মুখে থেকে ছাড়িয়ে আনলেও শেষ রক্ষা হয়নি।পথে মৃত্যু হয় ওই মৎস্যজীবী।তবে ওই মৎস্যজীবীদের জঙ্গলে প্রবেশের কোনো বৈধ অনুমতি ছিল না বলে জানান বন দফতর।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে বন দফতর।এদিকে এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.