সাঁকরাইলে মাস্ক, স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণ
দি নিউজ লায়ন; রবিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ছত্রী ৫ নং অঞ্চলের পালইডাঙ্গা চকে ও ছত্রী গ্রামে সাঁকরাইল ব্লক যুব তৃনমূল কংগ্রেস ও সাঁকরাইল ব্লক তৃনমূল ছাত্র পরিষদের উদ্দোগে স্যানিটাইজার ও মাস্ক, এবং কোভিড ১৯ এ মৃত্যু হয়েছিল যে পরিবার এর সেই পরিবার কে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কমল কান্ত রাউৎ ও সাঁকরাইল ব্লক যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মাহাত ও ঝাড়গ্রাম জেলা যুব তৃনমূল কংগ্রেসের সদস্য লক্ষীকান্ত গুই ও ছাত্র নেতা গন্ধেশ্বর মাহাত, সুমিত দাস, সন্টু এবং অঞ্চল নেতৃত্ব। তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের ওই কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তৃণমূল কংগ্রেসের সাঁকরাইল ব্লক এর সভাপতি কমল কান্ত রাউৎ বলেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আবেদন জানানো হয়েছে।
যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক ও স্যানিটাইজার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি বলেন সাঁকরাইল ব্লক এর যেসব এলাকায় করোণা সংক্রমণে মানুষ আক্রান্ত হয়েছিলেন। সেই সব এলাকা কে জীবাণুমুক্ত করার জন্য তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে স্যানিটাইজ করার কাজ শুরু করেছে।

Post a Comment