মৃত শিয়ালের দেহ কবরস্থ করার ব্যবস্থা করলেন বিডিও
দি নিউজ লায়ন; মৃত শিয়ালের দেহ সৎকার করল প্রশাসন।বিডিও, ওসি দাঁড়িয়ে থেকে কবরস্থ করার ব্যবস্থা করেন।প্রশাসনের এমন মানবিক কাজে খুশি খুশি ভাঙড়ের বাসিন্দারা।স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার লাঙলবেকি গ্রামে টিকাকরণের ক্যাম্পে যান ভাঙড় ২ ব্লকের বিডিও কার্তিকচন্দ্র রায়, কাশীপুরের ওসি সমরেশ ঘোষ এবং তৃণমূল নেতা আরাবুল ইসলাম।
বাগজোলা খাল পাড়ের রাস্তা ধরে তাঁরা অফিসে ফেরার সময় লক্ষ্য করেন, খাল পাড়ের পিচ রাস্তায় একটি শেয়ালের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে।সম্ভবত কোন গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে।এরপর বিডিও,ওসি এবং আরাবুল ইসলাম গাড়ি থেকে নেমে মাঠ থেকে এক কৃষক কে ডেকে খাল পাড়ে তাকে সমাধিস্থ করে।

Post a Comment