ঝাড়গ্রামে দুয়ারে সহায়তা এবং খোঁজখবর কর্মসূচি
দি নিউজ লায়ন; সোমবার তৃণমূলের উদ্যোগে ঝাড়গ্রাম পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড এ দুয়ারে সহায়তা এবং খোঁজখবর কর্মসূচি পালন করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার কো-অর্ডিনেটর অজিত মাহাতো।
তিনি ওই কর্মসূচি প্রসঙ্গে বলেন এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষদের খোঁজখবর নেওয়া এবং দরিদ্র পরিবারগুলি হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া । এই কর্মসূচি ঝাড়গ্রাম শহরের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় পালন করা হবে বলে তিনি জানান। তিনি বলেন অনেকেই অসহায় অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।
যানবাহন চলাচল না করায় দূরে কেউ যেতে পারছেন না ।তাই প্রতিটি এলাকায় গিয়ে দুয়ারে সহায়তা এবং খোঁজখবর কর্মসূচি পালন করা হবে। সোমবার ঝাড়গ্রাম পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় তিন শতাধিক মানুষের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় বলে তিনি জানান ।

Post a Comment