প্রেমের সম্পর্কে চিড় ধরায় প্রেমিকের উপর হামলার অভিযোগ - The News Lion

প্রেমের সম্পর্কে চিড় ধরায় প্রেমিকের উপর হামলার অভিযোগ

 


দি নিউজ লায়ন; মঙ্গলবার রাতে ডোমজুড় থানার বাঁকড়া এলাকায় প্রেমের সম্পর্কে চিড় ধরায় প্রেমিকের উপর হামলার অভিযোগ উঠল প্রেমিকা ও তার দাদার বিরুদ্ধে। ঘটনায় ডোমজুড় থানার পুলিশ প্রেমিকার দাদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জানা গেছে বাঁকড়া পেয়াদাপাড়ার বাসিন্দা পেশায় কাপড়ের ব্যবসায়ী সেখ আফসার আলির সঙ্গে পাশের মন্ডল পাড়ার এক তরুনীর সঙ্গে প্রায় বছরখানেক ধরে প্রেমের সম্পর্ক। 


যদিও সম্প্রতি তাদের সেই সম্পর্কে চিড় ধরে। স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার রাতে আফসার ক্লাবে বন্ধুদের সঙ্গে গল্প করার সময় ওই তরুণী ফোনে বটতলায় আফসারকে ডেকছ পাঠায়। সূত্রের খবর এরপর আফসার ঘটনাস্থলে আসলে তরুনীর সঙ্গে তার বচসা শুরু হয়। অভিযোগ বচসা চলাকালীন ওই তরুণী তার দাদাকে ডেকে নেয়। 


অভিযোগ এর পরে দুজনে মিলে ব্লেড নিয়ে আফসারের উপর চড়াও হয়। গোটা ঘটনাটি সিসিটিভি বন্দী হয়। এদিকে ব্লেডে আফসারের শরীরের একাধিক জায়গায় কেটে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই আফসার তরুনীর দাদার নামে বাঁকড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে আটক করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.