কাটোয়া পুরসভার পৌরপ্রশাসক হিসাবে ফের দায়িত্ব পেলেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
দি নিউজ লায়ন; কাটোয়া পুরসভার পৌরপ্রশাসক হিসাবে ফের দায়িত্ব পেলেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে নির্বাচন বিধির বাধ্যবাধকতায় গত ১৭ মার্চ ওই পদ থেকে তাকে সরে যেতে হয়। ভোটপর্ব মিটে যাওয়ার পর এদিন ফের পুরসভার দায়িত্ব পান তিনি। কাটোয়া পুরসভায় আনুষ্ঠানিকভাবে সোমবার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর তাকে সম্বর্ধনা দেন পুরকর্মীরা।
সোমবার দায়িত্ব নেওয়ার পরেই তিনি কাটোয়া শহরের নিকাশি নালা সংস্কারের কাজে অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা করলেন। রবীন্দ্রনাথ বাবু সাংবাদিকদের বলেন, কাটোয়া শহরকে ঘিরে রেখেছে অজয় ও ভাগীরথী নদী। বৃষ্টি হলে জল সহজে নিকাশ হতে চায় না। আগে সাত থেকে আটদিন ধরে জল জমে থাকত। তবে এখন যদিও অতটা সমস্যা নেই। তবুও আসন্ন বর্ষার দিকে লক্ষ্য রেখে আমরা নিকাশিনালাগুলি সংস্কারে বিশেষ গুরুত্ব দিচ্ছি।"

Post a Comment