এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য - The News Lion

এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

 


দি নিউজ লায়ন;  পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্র কোনা টাউন থানার রামজীবনপুর পৌরসভার দরখোলা এলাকায় মঙ্গলবার সাত সকালে রাস্তার পড়ে রক্ত, দূরে পড়ে বাইসাইকেল ও মানিব্যাগ। আর কিছু দুরে পুকুরে এক ব্যক্তির মৃতদেহ দেখে চাঞ্চল্য, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ।    যদিও মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় মানুষ ও পুলিশ জানায়,  সাতসকালে দরখোলার রাস্তার ধারে থাকা একটি পুকুরে এক ব্যক্তির দেহ ভাসতে দেখে এলাকার মানুষজন।


 এতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। মৃতদেহের কিছুটা দূরে পড়ে রয়েছে একটি সাইকেল ও একটি মানিব্যাগ।দ্রুত স্থানীয় বাসিন্দারা খবর দেয় রামজীবনপুর পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে  আসে রামজীবনপুর ফাঁড়ির পুলিশ। পুকুর থেকে মৃতদেহ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশ ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। 


মৃতের শরীরে  আঘাতের চিহ্ন, মাথায় ভারি কোন বস্তু দিয়ে তাকে আঘাত করা হয়েছে। কি কারনে এই ঘটনা তদন্ত শুরু করেছে রামজীবনপুর ফাঁড়ির পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য পুলিশের পক্ষ থেকে পার্শ্ববর্তী থানাগুলিকে ওই মৃত ব্যক্তির ছবি পাঠানো হয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ টি দেখে শনাক্ত করতে পারেনি। কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে রামজীবনপুর পৌরসভা দরখোলা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.