ত্রিপল চুরি মামলায় স্বস্তি পেলেন না শুভেন্দু অধিকারী - The News Lion

ত্রিপল চুরি মামলায় স্বস্তি পেলেন না শুভেন্দু অধিকারী

  


দি নিউজ লায়ন;   ত্রিপল চুরি মামলায় অস্বস্তি কাটল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কলকাতা হাইকোর্ট থেকে পেলেন না অন্তর্বর্তীকালীন কোন নির্দেশ। বাধা রইল না পুলিশের কড়া পদক্ষেপের।


ত্রিপল চুরি মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তার ভাই সৌমেন্দু অধিকারী। শুক্রবারও কোন অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। 


আদালত জানিয়ে দিল, এখনই কোনও স্থগিতাদেশ নয়। আপাতত তদন্ত চলবে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী মঙ্গলবার। আইনজীবীদের মতে,  অভিযুক্তদের ক্ষেত্রে কোনও কড়া পদক্ষেপও করতে পারে পুলিশ। আদালতে রক্ষাকবচ না পাওয়ায় ত্রিপল চুরি কান্ডে অস্বস্তির মধ্যেই থাকতে হবে শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারীকে। 



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.