মুকুল রায় ও ব্রাত্য বসুর উপস্থিতে তৃণমূল ভবনে উত্তরবঙ্গের একাধিক বিজেপি নেতার যোগ
দি নিউজ লায়ন; সোমবার মুকুল রায় ও ব্রাত্য বসুর উপস্থিতে তৃণমূল ভবনে যোগ দেন উত্তরবঙ্গের একাধিক বিজেপি নেতারা। আলিপুর দুয়ারের ভারতীয় জনতা পার্টির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা।
এছাড়াও অন্যান্য সাধারণ সম্পাদক বীরেন্দ্র, সম্পাদক বিনোদ ব্লিংজ, সহ সভাপতি বিপ্লব সরকার, কুমারগ্রামে মন্ডল প্রেসিডেন্ট নিশান লামা, কালচিনির আহ্বায়ক কৃপাশঙ্কর জয়সওয়াল, সহ আহ্বায়াক ঈশ্বর কুমার বিশ্বকর্মা, অসীম কুমার লামা, মোট আটজন তৃণমূলে যোগদানে ইচ্ছেপ্রকাশ করে আবেদন করেছিলেন।
দলের অনুমতি নিয়েই আজ তাঁদের দলে নেওয়া হচ্ছে। সোমবার তৃণমূল ভবনে এমনটাই জানালেন সুখেন্দু শেখর রায়।

Post a Comment