বিলাস বহুল হোটেল রুমে জুয়ার আসর! গ্রেপ্তার চার - The News Lion

বিলাস বহুল হোটেল রুমে জুয়ার আসর! গ্রেপ্তার চার

 


দি নিউজ লায়ন;   শিলিগুড়ির সেবকরোডের বিলাস বহুল হোটেল রুমে জুয়ার আসর!ভক্তিনগর থানার পুলিশের অভিযানে জুয়ার বোর্ড সমেত হাতেনাতে গ্রেপ্তার চার। ধৃতদের নাম বিরজু  অগরওয়াল, প্রমোদ কুমার অগরওয়াল, দীপক অগরওয়াল, কেশব অগারওয়াল।  ধৃতদের মধ্যে কেশব অগওয়াল সিকিমের মুখ্যমন্ত্রীর পি এস গোলের দল সিকিম ক্রান্তিকারী মোর্চার ট্রেজারার পদে নিযুক্ত বলে জানা গিয়েছে। ধৃত চারজনের মধ্যে অন্যতম ছিল সে। 


জুয়ার বোর্ড থেকে বাজেয়াপ্ত ৪লক্ষ ২৬ হাজার টাকা। জানা গিয়েছে গোপন সূত্রে মেলা খবরের ভিত্তিতে শুক্রবার রাতে ভক্তিনগর থানার পুলিশ জানতে পারে সেবক রোডের বিলাসবহুল একটি হোটেলের রুমে চলছে জুয়ার আসর। সমস্ত বিধিনিষেধকে লঙ্ঘন করে জুয়ার বোর্ডে লক্ষ লক্ষ টাকা ওড়াচ্ছে শহরের একদল প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা। সিকিমের বড় গ্যাম্বলরের যোগ রয়েছে। সেসমত পুলিশ অভিযান চালিয়ে ওই হোটেলের রুম থেকে হাতেনাতে জুয়ার বোর্ড সমেত গ্রেপ্তার করে অভিযুক্ত ব্যবসায়ীদের। জুয়ার বোর্ড থেকে মেলে চার প্যাকেট কার্ড সহ জুয়ার অন্যান্য সামগ্রী। শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.