রাজ্যে এবার ডেঙ্গুর সংক্রমনের হদিশ - The News Lion

রাজ্যে এবার ডেঙ্গুর সংক্রমনের হদিশ

 


দি নিউজ লায়ন;   রাজ্যে এবার ডেঙ্গুর সংক্রমনের হদিশ। করোনার সঙ্গেই এবার দোসর হতে পারে ডেঙ্গু। সামনেই বর্ষাকাল। জমা জলে ফের মশার আঁতুরঘর তৈরি হতে পারে বিভিন্ন জায়গায়। সেকারণে এবার আগাম সতর্ক হচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর।  বুধবার স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি এবং আরবান ডেভেলপমেন্ট এন্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট-এর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি রিভিউ বৈঠক পথে ডেঙ্গু নিয়ে হাউজ টু হাউজ সার্ভের বিষয়টি জানানো হয় পুর প্রশাসক বোর্ডের তরফে। 


একইসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সাথে একটি সমন্বয় বৈঠকে শিলিগুড়ি উন্নয়নে এস টি পি প্ল্যান্ট, আন্ডার গ্রাউন্ড ড্রেনেজ সোয়ারেজ সিস্টেম, হিলকার্ট রোড এবং সেভক রোডের বিকল্প রাস্তা, বিধান মার্কেটের এক ছাতার তলায় এনে আধুনিকীকরণ মার্কেট কমপ্লেক্স তৈরী, ডি আই ফান্ড মার্কেটটাকে পুর নিগমের হাতে কার্যকরী ভাবে নিয়ে কাজটা করা, শহরে মাল্টিলেয়ার কার পার্কিং জায়গা সহ নিরাপত্তার বিষয়ে জোড় দিয়ে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় সি সি ক্যামেরা বসানোর আলোচনা করা হয় পুরনিগমের তরফে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.