নিকাশি সমস্যার সমাধান করলেন মানস ভূইঁয়া
দি নিউজ লায়ন; এবার নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য উদ্যোগী হলেন ডাক্তার মানস ভূইঁয়া। সবং ব্লকের তেমাথানি বাজারে একটি নিকাশি নালার জল উপচে জমে থাকত পুরো রাস্তা জুড়ে । দুর্ভোগে পড়তেন সাধারণ মানুষ । শুক্রবার ইঞ্জিনিয়ার দের নিয়ে ঘটনাস্থলে যান মন্ত্রী মানস ভূইঁয়া। ওই নিকাশি নালার জল কপালেশ্বরী নদীতে ফেলার ব্যবস্থা হয়েছে।
মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া বলেন তেমাথানি বাজারে নিকাশি নালার জল আর রাস্তার উপর দিয়ে যাবে না। এরপর সরাসরি ওই জল গিয়ে পড়বে কপালেশ্বরীনদীতে ।এই নিকাশি নালাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার ফলে একটু বৃষ্টি হলেই জল রাস্তার উপরে উপচে পড়তো যার ফলে সাধারণ মানুষ থেকে ওই এলাকার ব্যবসায়ীরা চরম দূর্ভোগে পড়তেন।ওই নিকাশি নালাটির কাজ শুক্রবার সম্পন্ন হয় ।যার ফলে আগামীদিনে আর দূর্ভোগে পড়তে হবেনা ওই এলাকার বাসিন্দাদের।

Post a Comment