বিজেপি বিধায়কের গ্রেপ্তারীর দাবিতে মহিলা বিধায়কের নিজ বিধানসভার কেন্দ্রে সমস্ত থানায় অভিযোগ দায়ের
দি নিউজ লায়ন; শিলিগুড়িতে বিজেপি মহিলা বিধায়কের গ্রেপ্তারির দাবিতে তার বিধানসভা কেন্দ্রের সমস্ত থানায় অভিযোগ দায়ের। বঙ্গভঙ্গের উষ্কানীমূলক মন্তব্যের জেরে বিজেপি বিধায়কের নামে থানায় অভিযোগ দায়ের করে আইনের দ্বারস্থ তৃনমূল।
বৃহস্পতিবার শিলিগুড়ি নিউজলপাইগুড়ি থানায় ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি মহিলা বিধায়ক শিখা চ্যাটার্জির গণমাধ্যমে রাজ্য বিভাজনের ইঙ্গিতপূর্ন মন্তব্য ও উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরীর প্রেক্ষিতে যে উস্কানিমূলক বন্তব্য পেশ করেন তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে সত্ত্বর গ্রেফতারির দাবি জানায় তৃনমূল। আশীগড় ফাঁড়িতেও বিধায়ক শিখা চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এদিন শতাধিক তৃনমূল কর্মীরা ঘটনার প্রতিবাদে সামিল হয়।
ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক তৃনমূল কমিটির সভাপতি দেবাশীষ প্রামাণিক জানান ভোটের ফলাফলের পর থেকেই শান্ত উত্তরবঙ্গ কি অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। ডাবগ্রাম ফুলবাড়ি বিজেপি বিধায়ক ফলাফলের পর থেকেই এলাকায় হিংসাত্মক পরিবেশ সৃষ্টি করেছেন। আর সম্প্রতি তিনি একটি গণমাধ্যমে বিজেপি বিধায়ক জন বারলার বঙ্গ বিভাজনের তুমুল বিতর্কিত বক্তব্যকে সহমত জানিয়ে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য নতুবা কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার ইঙ্গিত দিয়ে উষ্কানীমূলক মন্ত্বব্য পেশ করেন।দেবাশীষ বাবু জানান তিনি ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের বিজেপির বিজয়ী প্রার্থী।
তার নিজ বিধানসভার কেন্দ্রে উন্নয়নমূলক কাজ করা উচিত। অথচ সেসব উন্নয়নের কোনো কথা এখন তাদের মুখে নেই তার পরিবর্তে তারা মানুষের দৃষ্টি ঘোরাতে অশান্তি সৃষ্টির ছক কষছেন এধরনের উষ্কানীমূলক বাক্য নিক্ষেপ করে। ভোটের আগে উত্তরবঙ্গে তাদের সাত জন জয়ী বিধায়ক যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা তা পালন করতে পারছেন না তাই নিজেদের ব্যর্থতা ঢাকতে বিতর্কিত মন্তব্য করে চলেছেন।
একইসঙ্গে বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জীর গ্রেপ্তারীর দাবি তুলে সরব হয় এদিন এনজেপি থানায় তৃনমূলের শতাধিক সমর্থক।পাশাপাশি তারা পুলিশকে অভিযোগ জানান জয়লাভের পর থেকেই বিধায়কের নেতৃত্বে ডাবগ্রাম ফুলবাড়ী এলাকাকে নানাভাবে উত্তপ্ত করে চলছে বিজেপি। সাধারণ মানুষকে উত্যক্ত করে একের পর এক অশান্তি -ঝামেলা সৃষ্টি করছে তারা। এদিন নিউজলপাইগুড়ি থানার পাশাপাশি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের আশীগড় ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয় বিধায়কের গ্রেপ্তারীর দাবিতে। শুক্রবার এই বিধানসভার কেন্দ্রের অন্তর্গত ভক্তিনগর থানায় অভিযোগ জানাবে তৃনমূল।

Post a Comment