হাবড়ায় ‘দুয়ারে অক্সিজেন’ প্রকল্পের উদ্বোধন করলেন জ্যোতিপ্রিয় - The News Lion

হাবড়ায় ‘দুয়ারে অক্সিজেন’ প্রকল্পের উদ্বোধন করলেন জ্যোতিপ্রিয়

 


 দি নিউজ লায়ন;   একটি অসভ্য,বর্বর ও হিংসপরায়ন দলের নাম হলো বিজেপি। এই বিজেপিকে আমরা ২০২৪ সালে দিল্লীর মসনদ থেকে সরাবোই সরাবো। এটা আমাদের প্রতিজ্ঞা। এ রাজ্যে হাজার প্রশাসনিক চেষ্টা করেও ক্ষমতা আসতে না পেরে এখন রাজ্য জুড়ে  হিংসাত্মক রাজনীতি শুরু করেছে বিজেপি। এভাবেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।


  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হাবরার বিধায়ক তথা রাজ্যের বন ও অপ্রচলিত শক্তি দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হস্তক্ষেপে মঙ্গলবার হাবরা কলতান অনুষ্ঠান গৃহে  "দুয়ারে অক্সিজেন" প্রকল্প উদ্বোধন করেন তিনি।  


এই দুয়ারে অক্সিজেন প্রকল্পে প্রাথমিকভাবে ১০০ টি অক্সিজেন সিলিন্ডার ও ৫ টি টোটো প্রদান করা হয়। জ্যোতিপ্রিয় বলেন, হাবড়া এলাকায় কোভিড আক্রান্ত পরিবারের বাড়িতে বাড়িতে এই অক্সিজেন সিলিন্ডারগুলি সরবরাহ করা হবে। আগামীতে এই দুয়ারে অক্সিজেন প্রকল্পে আরও ১০০ টি অক্সিজেন সিলিন্ডার আনা হবে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.