কোমর্বিডিটি সম্পন্ন কোভিড রুগীদের ছত্রাক আশঙ্কার বিষয়ে নজর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের - The News Lion

কোমর্বিডিটি সম্পন্ন কোভিড রুগীদের ছত্রাক আশঙ্কার বিষয়ে নজর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের

 


দি নিউজ লায়ন;  কোমর্বিডিটি সম্পন্ন কোভিড রুগীদের ছত্রাক আশঙ্কার বিষয়ে নজর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আসা কোমর্বিডিটি সম্পন্ন কোভিড রুগীদের স্টেরয়েড প্রদান ও ভেন্টিলেশনে থাকার ক্ষেত্রে অধিক পর্যবেক্ষনে রাখা হচ্ছে। মিউকরের প্রকোপ যাতে বৃদ্ধি না পায় সেদিকে বিশেষ নজর দিয়ে কোমর্বিডিটি কোভিড রুগীদের বিশেষ পর্যবেক্ষনে রাখছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।


বেশ কয়েদিনের ১৩জন মিউকর মাইকোসিস রুগীর হদিশ পাওয়া গিয়েছে। এরমধ্যে বুধবার ভোরে মিউকর ও কোভিড পজিটিভ এক মহিলার মৃত্যু হয়েছে উত্তরবঙ্গ মেডিকাল কলেজ ও হাসপাতালে। তিনি মেটেলির বাসিন্দা। বর্তমানে পাঁচজন রুগী ছত্রাক সংক্রমণের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে। 


এদের মধ্যে ২জন কোভিড ব্লকে, একজন এইচডিইউতে গুরুতর অবস্থায় ও আরও দুজন ইএনটি বিভাগে চিকিৎসাধীন। ইএনটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আর কে মাহাতো জানান কোভিড ওয়ার্ড এ মিউকরের সংক্রমন চোখে পড়লেই চিকিৎসা শুরু করা হচ্ছে। সমস্ত রুগীদের ওপর ছত্রাক সংক্রমনের বিষয়টিতে খাস নজর রাখা হচ্ছে। 


বিশেষত কোমর্বিডিটি রয়েছে যে সমস্ত রুগীদের যেমন তাদের করোনার চিকিৎসার মাঝেই ছত্রাক সংক্রমনের উপসর্গ রয়েছে কিনা সে বিষয়টি পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকেরা। যাতে শুরুর সময়তেই চিকিৎসা করা সম্ভব হয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন মৃত্যু ঘটছে কিন্তু তাদের মধ্যে সকলেই কোমর্বিডিটি রয়েছে। করোনার মুমূর্ষু রুগী। সে কারণেই ছত্রাক সংক্রমনে মৃত্যুর সংখ্যাটা বাড়ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.