চোলাই মদের বিরুদ্ধে অভিযান সাঁকরাইল থানা
দি নিউজ লায়ন; রবিবার গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার আইসি খন্দকার সইফুদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিশকর্মীরা সাঁকরাইল থানার কুলটিকরি এলাকায় বেআইনিভাবে গড়ে ওঠা চোলাই মদের ঠেক গুলিতে হানা দেয়। পুলিশ ওই গ্রামে যাওয়ায় চোলাই মদের ব্যবসায়ীরা এলাকা ছেড়ে চলে যায়।
কুলটিকরি এলাকায় বেশ কয়েকটি চোলাই মদের ঠেক পুলিশ ভেঙ্গে দেয় ।সেই সঙ্গে প্রায় আড়াইশো লিটার চোলাই মদ তৈরির উপকরণ নষ্ট করে দেয়। সেই সঙ্গে বিভিন্ন চোলাই মদের ঠেকে ড্রামের মধ্যে থাকা চোলাই মদ গুলি মাটিতে ফেলে নষ্ট করে দেওয়া হয় ।চোলাই মদের ঠেক গুলিকে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় ।মদ তৈরির জিনিসপত্রগুলি পুলিশ আটক করে নিয়ে যায় ।
তবে কোনো চোলাই মদের ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।চোলাই মদের বিরুদ্ধে পুলিশ সক্রিয় হওয়ায় খুশি কুলটিকরি এলাকার বাসিন্দারা। পুলিশের উদ্যোগকে ওই এলাকার বাসিন্দারা স্বাগত জানিয়েছেন। যেখানে প্রতিদিন মদ খেয়ে গন্ডগোল লেগেই থাকতো যার ফলে এলাকায় অশান্তি সৃষ্টি হতো ।তাই পুলিশ চোলাই মদের বিরুদ্ধে অভিযান শুরু করায় খুশী ওই এলাকার সর্বস্তরের মানুষ।

Post a Comment