করোনার সেকেন্ড ওয়েভে দেশের অর্থনীতিতে প্রায় ২ লক্ষ কোটি টাকার ক্ষতি - The News Lion

করোনার সেকেন্ড ওয়েভে দেশের অর্থনীতিতে প্রায় ২ লক্ষ কোটি টাকার ক্ষতি

 


 দি নিউজ লায়ন;   করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কায় প্রায় ২ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে দেশের অর্থনীতিতে। জুন মাসের বুলেিটনে আরবিআইয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে করোনার প্রথম ওয়েভের মতো ক্ষতি না হলেও সেকেন্ড ওয়েভে অর্থনীতিতে প্রভাব পড়েছে। করোনার সেকেন্ড ওয়েভে গোটা দেশে লকডাউন ঘোষণা করা হয়নি ঠিকই। 


তারমধ্যেই রাজ্যগুলি নিজেদের উদ্যোগে লকডাউন ঘোষণা করেছে। দফায় দফায় শহর থেকে গ্রাম লকডাউনে বন্ধ হয়েছে ।তার প্রভাব পড়েছে বাণিজ্যে। অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আরবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় ২ লক্ষ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে ভারতের অর্থনীতিতে। শুধুমাত্র করোনার সেকেন্ড ওয়েভে। এর পরে আসছে আবার করোনার থার্ড ওয়েভ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.