পাটের জমি থেকে দুই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার
দি নিউজ লায়ন; পাটের জমি থেকে দুই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,রবিবার সকালে নাকাশিপাড়া থানার অন্তর্গত পাটিকাবাড়ি এলাকায় পাটের জমির মধ্যে একজনের ও জমি সংলগ্ন রাস্তায় অপর এক ব্যক্তির রক্তাক্ত দেহ দেখতে পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেয় এলাকার বাসিন্দারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটিকে উদ্ধার করে নিয়ে যায়। মৃত ব্যক্তিদের নাম তেতুল দফাদার ও মহিরউদ্দিন দফাদার।মৃত ওই দুই ব্যক্তি নাকাশিপাড়া থানার ধাপারিয়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।তদন্তে নেমে এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। এছাড়াও গুলি করার পর ধারালো কোন অস্ত্র দ্বারা ওই দুই ব্যক্তি কে নিশংস ভাবে হত্যা করা হয়েছে বলে তদন্তে প্রাথমিক ধারণা পুলিশের।

Post a Comment