রান্না করতে গিয়ে আচমকা গ্যাস সিলিন্ডার ফেটে মর্মান্তিক মৃত্যু গৃহবধূর
দি নিউজ লায়ন; ডোমকলের চকজামা শিশাপাড়া এলাকায় রান্না করতে গিয়ে আচমকা গ্যাস সিলিন্ডার ফেটে মর্মান্তিক মৃত্যু হল গৃহবধূর। মৃত গৃহবধূর নাম খাদিজা বিবি (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই এদিন রান্না করছিলেন তিনি। আচমকা অসাবধানতা জনিত কারণে গ্যাসের ওভেন থেকে আগুন সিলিন্ডার পর্যন্ত পৌঁছে যায়। তারপরেই বিকট শব্দে তা ফেটে গুরুতর জখম হন খাদিজা বিবি। চিৎকার শুনে তার স্বামী রমজান আলী তাকে বাঁচাতে ছুটে আসেন। উভয়কে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে। চিকিৎসকরা গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসা চলছে গুরুতর জখম স্বামীর।

Post a Comment