টিকা নেওয়া কর্মীদের মনোবল বাড়াতে টিকা কেন্দ্রে হাজির জুন মালিয়া - The News Lion

টিকা নেওয়া কর্মীদের মনোবল বাড়াতে টিকা কেন্দ্রে হাজির জুন মালিয়া

 


দি নিউজ লায়ন;  টিকা নেওয়া কর্মীদের মনোবল বাড়াতে টিকা কেন্দ্রে হাজির হলেন জুন মালিয়া। বৃহস্পতিবার তাঁকে দেখে ভ্যাকসিন নিতে আসা অনেকে উৎসাহিত হন। স্বাস্থ্য কর্মীরা যাঁরা ভ্যাকসিন দিচ্ছিলেন তাঁরা বিধায়কের সঙ্গে সেলফি তোলেন। এছাড়াও এদিন জুন মালিয়া  তার বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে যোগদান করেন। বৃহস্পতিবার তিনি মেদিনীপুর বিধানসভার অন্তর্গত শালবনি ব্লকের গড়মাল অঞ্চলের জাড়াগ্রামে গিয়ে দলের প্রয়াত নেতা লক্ষ্মী ঘোষ এর বাড়িতে যান ।


তাঁর পরিবারবর্গকে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন । বৃহস্পতিবার তার বাড়িতে গিয়ে লক্ষ্মী ঘোষ এর ছবি তে ফুলের মালা দিয়ে তাঁর পরিবারবর্গ কে সমবেদনা জানান। এরপর জুন মালিয়া শালবনি ব্লকের কাশি জোড়াতে একটি রক্তদান শিবিরে গিয়ে রক্তদাতাদের উৎসাহ দেন । তার সাথে ছিলেন শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কুয়ারি, শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ সহ দলের কয়েকজন নেতৃত্ব ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.