কোলিয়ারির ওয়ার্কসপে গাড়ির টায়ার ফেটে মৃত ২
দি নিউজ লায়ন; পাণ্ডবেশ্বর থানা এলাকার সোনপুর বাজারি কোলিয়ারির ওয়ার্কসপে কয়লা বহনকারী হলপ্যাক নামে এক গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সময় ফেটে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় দুই ওয়ার্কসপের ঠিকা কর্মী মদন দাস বৈষ্ণব এবং সুরজিৎ রানা। ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর থানার পুলিশ এবং পাণ্ডবেশ্বর এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। মৃতের পরিবারকে ক্ষতিপূরণের দাবি করে বিধায়ক।

Post a Comment