হরিহরপাড়ায় জোড়া নাবালিকার বিয়ে বন্ধ করল পুলিশ - The News Lion

হরিহরপাড়ায় জোড়া নাবালিকার বিয়ে বন্ধ করল পুলিশ

 


দি নিউজ লায়ন;  মঙ্গলবার হরিহরপাড়ায় জোড়া নাবালিকার বিয়ে বন্ধ করল পুলিশ। ঐ  দুই নাবালিকার বাড়িতেই আত্মীয়স্বজন হাজির হয়ে গিয়েছিলেন এদিন বিয়ের আসরে। এমনকি বরযাত্রীও চলে এসেছিল। এদিকে গোপন সূত্রে খবর পেয়ে, তারই মাঝে পুলিস গিয়ে বিয়ে বন্ধ করে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার শাহজাদপুরের ১৫ বছরের এক নাবালিকার বিয়ে ডোমকলে ঠিক হয়েছিল। 


পার্শ্ববর্তী লালনগরের আর এক নাবালিকার বিয়ে মহেশপুরে হওয়ার কথা ছিল। পুলিস ও প্রশাসনের কর্তারা খবর পেয়ে দুপুরে দুই বিয়েবাড়িতে হানা দেয়। পরবর্তীতে অভিভাবকদের কাছ থেকে আধিকারিকরা মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে। জেলার এক উচ্চ পুলিশ আধিকারিক বলেন , এই ঘটনার পরে পার্শ্ববর্তী সমস্ত থানাকে সজাগ থাকতে বলা হয়েছে। নাবালিকাদের বিয়ের খবর পেলেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেয়া হয়েছে"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.