পাহাড়ে জিএনএলএফ ভেঙে শক্তি বৃদ্ধি হতে চলেছে তৃণমূল
দি নিউজ লায়ন; বিধানসভা নির্বাচনের আগেই পাহাড়ের প্রাচীন রাজনৈতিক দল জিএনএলএফ বিজেপিকে সমর্থন করেছিল। কিন্তু নির্বাচনের পরেই রাজ্যে ২০০ বেশি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক থেকে তৃণমূলে যোগ দেয়ার হিড়িক লেগেছে।
গত ১২ জুন জিএনএলএফের সাধারণ সম্পাদক মহেন্দ্র তার অনুগামীদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার জন্য একটি চিঠি দিয়েছে। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর মহেন্দ্র ছেত্রী ইতি মধ্যে রাজ্য সভার সাংসদ শান্তা ছেত্রীর সাথে কথা বলেছে। এই ছেত্রীবিষয়ে শান্তা ছেত্রীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুধু মহেন্দ্র ছেত্রী নয়। আরো অনেকেই যোগাযোগ করেছে তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য। তবে আমি হাইকমান্ড কে জানিয়েছি।
যা নির্দেশ আসবে সেই ভাবেই কাজ করা হবে। অন্যদিকে শিলিগুড়িতে আইএনটিটিইউসির উত্তরবঙ্গের কোর্ডিনেটর অলক চক্রবর্তীর সাথেও নাকি বৈঠক করে যোগদানের বিষয়ে কথা বলেছেন মহেন্দ্র ছেত্রী। তবে এই বিষয়ে অলক চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

Post a Comment