বীরসিংহ উন্নয়ন পর্ষদের বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেতা দেব
দি নিউজ লায়ন; সোমবার ঘাটাল এর বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে বীরসিংহ উন্নয়ন পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রেশমি কমল ,সদস্য ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব সহ অন্যান্য সদস্যগণ ।ওই বৈঠকে বীরসিংহ উন্নয়ন পর্ষদ এর অধীন যে এলাকা রয়েছে সেই এলাকাগুলির উন্নয়নে কি কি কাজ করা হবে তার একটি রূপরেখা তৈরি করা হয়।
জেলাশাসক রেশমি কমল বলেন মূলত রাস্তা ,স্ট্রিটলাইট ,ড্রেন সহ বিভিন্ন ছোট ছোট কাজগুলি প্রথমে করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে কর্মী নিয়োগের ব্যাপারে আলোচনা হয়। এই বৈঠকে যে সব কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নবান্নের কাছে আমরা পাঠিয়ে দেব। নবান্নের অনুমতি আসার পর সেই কাজ আমরা শুরু করব ।
বিদ্যাসাগর এর জন্মস্থান কে পর্যটকদের কাছে তুলে ধরার জন্য যেসব কাজ করা প্রয়োজন তা করা হবে। বীরসিংহ উন্নয়ন পর্ষদের সদস্য ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব বলেন বীরসিংহ কে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।একটু সময় দিন আগামী দিনে আপনারা জানতে পারবেন এই উন্নয়ন পর্ষদ এর মাধ্যমে কি কি কাজ করা হবে।
তিনি আরো বলেন যে বীর সিংহ উন্নয়ন পর্ষদ এর মূল লক্ষ্য হলো এলাকার উন্নয়ন করা। এলাকাকে সাজিয়ে তোলা । এইএলাকাকে মানুষের কাছে তুলে ধরা। উল্লেখ করা যায় যে বিদ্যাসাগরের জন্মদিনের উদযাপন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরসিংহ উন্নয়ন পরিষদ গঠনের কথা ঘোষণা করেছিলেন ।তারপর থেকেই শুরু হয় কাজ ।

Post a Comment