খড়দহে আজ থেকে চালু দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি
দি নিউজ লায়ন; খড়দহ পৌরসভার উদ্যোগে আজ থেকে চালু হোলো দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি।এই পৌর এলাকার প্রবীন ও অশক্ত নাগরিকদের জন্য এই দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি শুরু করা হলো। যাতে ভ্যাকসিন নিতে এই সমস্ত মানুষদের ভ্যাকসিন দিয়ে করোনা সংক্রমনের হাত থেকে তাদের রক্ষা করা যায়।
এদিন খড়দহ পৌরসভা প্রাঙ্গণে অনারম্বর এক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধায়ক রাজ চক্রবর্তী, খড়দহ পৌরসভার মুখ্য পৌর প্রশাসক নিলু সরকার সহ অন্যান্য পৌর আধিকারিকরা।যে গাড়ি করে বাড়িতে বাড়িতে ভ্যাকসিন দিতে যাওয়া হবে সেই গাড়িটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক রাজ চক্রবর্তী।

Post a Comment