প্রবল বর্ষণে রাস্তার উপরে বিশাল একটি গাছ পড়ে স্তব্ধ যান চলাচল
দি নিউজ লায়ন; প্রবল বর্ষণে রাস্তার উপরে বিশাল একটি গাছ পড়ে স্তব্ধ যান চলাচল। ঘটনাটি বুধবার সকালে নবদ্বীপ থানার অন্তর্গত গৌরনগর মোড়ে রাজ্য সড়কের ওপরের। যার জেরে কয়েক ঘণ্টা স্তব্ধ হয়ে গেল কৃষ্ণনগর-নবদ্বীপ রুটের যান চলাচল। এই ঘটনার জেরে নবদ্বীপ থেকে কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর থেকে নবদ্বীপ যাওয়া-আসার বিভিন্ন প্রকার যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে।
কেননা গতকাল থেকে নদিয়ায় প্রবল বর্ষণের জেরে নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কের ওপর গৌরনগর মোড়ে রাস্তার ধারে থাকা একটি বিশাল বাবলা গাছের মাটি আলগা হয়ে রাস্তার ওপর ঝুঁকে পড়ে। এবং এই বিশাল বাবলা গাছটির কিছুটা অংশ বিদ্যুতের তারের উপর ঝুলে থাকে। যান চলাচল ব্যাহত হয়ে পড়ায় সেখানকার স্থানীয় মানুষজন সকাল থেকে বিদ্যুৎ দপ্তরে খবর দেওয়া হলেও বেশ কয়েক ঘন্টা পর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আসাায় এলাকার মানুষজন ক্ষুব্দ। তবে বিদ্যুৎ দপ্তরের প্রচেষ্টায় প্রায় কয়েক ঘণ্টা পর সচল হয় যান চলাচল।
Post a Comment