ডাম্পারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ - The News Lion

ডাম্পারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

 


দি নিউজ লায়ন;  ডাম্পারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জখম ২। আজ দুপুর তিনটে নাগাদ নদীয়ার শান্তিপুরের ফুলিয়া পাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় আহত ২ জনকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  তাদের শারীরিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক! 


প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় জাতীয় সড়কের রানাঘাটের দিক থেকে আসা বালি বোঝাই ডাম্পারের সাথে, উল্টোদিক থেকে একই মোটরসাইকেলে আসা দুজন  হঠাৎই রং রুটে ঢুকে যায়! সজোরে ধাক্কা লাগে বালির ওই ডাম্পারের সাথে, এলাকাবাসী শান্তিপুর থানায় ফোন করলে, সাথে সাথে ওই দুই যুবককে শান্তিপুরের জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আহত ওই দুই যুবকের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.