কাশ্মীরে নিকেশ ৩ 'মোস্ট ওয়ান্টেড' জঙ্গি
দি নিউজ লায়ন; নিরাপত্তা বাহিনী, সেনা ও পুলিসের যৌথ অভিযানে রবিবার রাতের এনকাউন্টারে খতম 'মোস্ট ওয়ান্টেড' ৩ তিন জঙ্গি। নিহতদের মধ্যে একজন লস্কর ই তৈবা জঙ্গিগোষ্ঠীর শীর্ষ কম্যান্ডার বলেও জানিয়েছে পুলিস।
কাশ্মীর পুলিসের আইজি বিজয় কুমার জানান, মুদাসিরের মৃত্যু স্থানীয়দের জন্য বড় স্বস্তি। কাশ্মীর পুলিসের তরফে টুইটে বলা হয়, লস্কর ই তৈবা জঙ্গিগোষ্ঠীর শীর্ষ নেতা এনকাউন্টারে নিকেশ হয়েছে। ৩ জন পুলিস, ২ জন কাউন্সিলর ও ২ জন নাগরিকের হত্যাকাণ্ডে যুক্ত ছিল সে।

Post a Comment